মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগদানের দুই মাসের মাথায় বিচ্ছেদের কারণ জানালেন পরী মণি

বাগদানের দুই মাসের মাথায় বিচ্ছেদের কারণ জানালেন পরী মণি

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরী মণি। একসাথে বেশকিছু ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর হঠাৎ করেই সাংবাদিক তামিম হাসানের সাথে প্রেমের বিষয়টি জানানোর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন পরী।

প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে ১৪ এপ্রিল তাদের বাগদান সম্পূর্ণ হয়। এরপর গণমাধ্যমে পরী জানান খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু বাগদানের পরেই তাদের বিচ্ছেদ হচ্ছে! বাগদান করার পর সেই আংটিও এখন আর নেই পরীর হাতে। কিন্তু হঠাৎ করেই কেন এমন বিচ্ছেদ?

এ বিষয়ে পরী মণি বলেন, ‘বিষয়টি আমি একা বলতে চাচ্চি না। আমাদের দুজনকেই বলতে হবে। একতরফা বলতে চাই না। তবে যেটুকু না বললেই নয়, সেটা হলো আমার কাজটাকে অসম্মাণ করার কারণে আমি তার সাথে থাকতে চাচ্ছি না। আমি আমার কাজটাকে সবসময় সম্মান করি। আর আমার কাজটাকে কেউ যদি অসম্মান করে, সেখানে আমি কখনো একচুল আপস করব না। একইভাবে আমার কাজও সম্মানের জায়গা। সেটাও নিজেদের বুঝতে পারা অনেক বেশি দরকার।’

তবে মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে সম্পর্কের অবনতি হয়েছে। এ ছবিতে কাজ করা নিয়ে তামিমের আপত্তি থাকায় মূলত সম্পর্ক নষ্ট হচ্ছে। আর সেটাই তাদের বাগদান ভেঙে দেওয়ার পথ দেখিয়ে দিল। তবে তামিমের সঙ্গে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

পরী মণি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। ছোট পর্দা থেকে রুপালি পর্দায় অভিষেক হয় শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com