সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফিলিপিনো তরুণী কিশোরগঞ্জের তরুণের ধুমধামে বিয়ে

ফিলিপিনো তরুণী কিশোরগঞ্জের তরুণের ধুমধামে বিয়ে

ডেস্ক নিউজ: এনালিনি রোজালেস ফ্লোরেস ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজ থেকে গত ২৭শে জুন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন কোর্ট রোডের রাজনের বাসায় চলে আসেন।

এরপর প্রেমিক মো. জহিরুল ইসলাম রাজন এর পরিবারের সম্মতিতে শুক্রবার (৫ই জুলাই) মহাধুমধামে দু’জনের বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় বিশাল আয়োজনে দু’জনের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ই জুলাই) দুপুরে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে রাজন-এনালিনি’র বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত হাজারখানেক অতিথি অংশ নেন।

কিশোরগঞ্জে আসার পর এনালিনি রোজালেস ফ্লোরেস এর নাম পরিবর্তন করে ‘জান্নাতুল ফেরদৌস জান্নাত’ রাখা হয়। এছাড়া ইসলামী বিধান মতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। হলুদ সন্ধ্যা এবং বিয়ে ও বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠানে ফিলিপিনো তরুণী এনালিনিকে বেশ উচ্ছ্বল দেখাচ্ছিল বলে এসব অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিরা জানিয়েছেন।

কিশোরগঞ্জের ছেলের সাথে ফিলিপিনো মেয়ের বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজনের সাথে এনালিনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যোজন যোজন দূরত্বের দুই দেশের বাসিন্দা হলেও শেষ পর্যন্ত হৃদয়ের টানে তারা একত্রে মিলিত হয়েছেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com