মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজারে মশা নিধনের ওষুধে ১১ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে মশা নিধনের ওষুধে ১১ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: মশা নিধনের ওষুধে মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছে সদর হাসপাতালে।  শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলে এ ঘটনা ঘটে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক সূত্রে জানা যায়, দুপুরে স্কুলে ক্লাস চলছিল। এ সময় স্কুলে পৌরসভার পক্ষ থেকে মাশার ওষুধ স্প্রে করা হয়। এর কিছু পর দু’জন ছাত্র শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের এ অবস্থা দেখে আরো নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।

আহতরা ছাত্রীরা হলো, এমি, সানন্দ দত্ত, ইসমা, রিমা, মৌসুমি দত্ত, রিয়া দত্ত, তনিমা জান্নাত, প্রজ্ঞা চৌধুরী, সৈয়দা ফাহিমা, সৈয়দা লাবিবা আহমদ।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রত্ম দ্বিপ বিশ্বাস বলেন, কারো আগে থেকে শ্বাসকষ্ট থাকলে এরকম সমস্যা হতে পারে। ১১ শিক্ষার্থীকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, স্প্রে করার কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। আমরা অ্যাম্বেুলেন্স ডেকে তাদের হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকরা হাসপাতালে ভীড় জমান।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, এ ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যাই। আগামীতে স্কুল ছুটির পর স্কুলের ক্যাম্পাসে মশক নিধনের স্প্রে দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com