সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ছাদ থেকে লাফিয়ে পরে প্রাণ গেল নববধূর

ছাদ থেকে লাফিয়ে পরে প্রাণ গেল নববধূর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ফারহানা (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে শনিরআখড়া দক্ষিণ শেখদী জামে মসজিদ সংলগ্ন বাবার ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ফারহানা বদরুন্নেসা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

নিহতের স্বজনরা জানায়, কোরবানি ঈদের আগে একই এলাকার বাসিন্দা জুয়েল নামে এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ দেয়া হয় ফারহানাকে। দুইদিন আগে রায়েরবাগ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ফারহানা।

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে, ছাদের চাবি নিয়ে ওপরে যায় ফারহানা। এর কিছুক্ষণ পরে বিকট শব্দ শোনে সবাই। দৌঁড়ে লোকজন এগিয়ে গিয়ে ফারহানা নিচে পড়ে আছে দেখতে পায়।

তাদের দাবি, বিয়ের পর থেকে সংসার জীবন ভালো লাগছিল না বলে বারবার জানিয়েছিল ফারহানা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com