মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তিন মাস নয়, প্রাথমিকে শিক্ষক বদলি হবে বছরজুড়ে

তিন মাস নয়, প্রাথমিকে শিক্ষক বদলি হবে বছরজুড়ে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি কার্যক্রম নিয়ে নানা জটিলতা সৃষ্ট হয়। নানা অনিয়ম, বদলি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ ওঠে। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি নীতিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে।

বদলি কার্যক্রম অনলাইনভিত্তিক করতে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে। তাই এখন থেকে বছরে তিন মাস নয়, বছরজুড়ে শিক্ষক বদলি করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় থেকে জানা গেছে, বছরজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলি করতে নতুন বদলি নীতিমালা সংশোধন কাজ শুরু হয়েছে। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম অনলাইনভিত্তিক করতে নতুন করে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

আরও জানা গেছে, এ বছরের মধ্যে নীতিমালা ও সফটওয়্যারের কাজ শেষ হলে আগামী বছর থেকে এটি বাস্তবায়ন করা হবে। এমন মাধ্যমে শিক্ষকরা যেকোনো সময়ে বদলির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা ভিত্তিতে ঢাকাসহ সব জেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ডিপিই থেকে বদলি নির্দেশনা জারি করা হবে।

জানা গেছে, শিক্ষক বদলি নীতিমালায় শুধু নির্ধারিত তিন মাসভিত্তিক শিক্ষক বদলি বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিশেষ কোনো কারণ ছাড়া জানুয়ারি থেকে মার্চের পরে আর শিক্ষকদের বদলি করা হয় না। এ কারণে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বর্তমানে বদলি নীতিমালা পরিবর্তন করে সারা বছর শিক্ষক বদলি কার্যক্রম চালু হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com