সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক কারবারি’ নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজল (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সজল মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ময়মনসিংহ শহরের নিজামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ছুরি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় ডিবির দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সজলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে নিজামনগর এলাকায় কয়েক জন মাদক বিক্রেতা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদকবিক্রেতা সজল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com