শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
৯০ হাজার গ্রামে বিনামূল্যে স্যানিটারি প্যাড

৯০ হাজার গ্রামে বিনামূল্যে স্যানিটারি প্যাড

ডেস্ক নিউজ: গ্রামের মেয়েদের ঋতুস্রাবের সময় যেন বিদ্যালয়ে যাওয়া বন্ধ না হয় সেজন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

এএফপিকে তিনি বলেন, আগামী বছরের শুরুতে ৯০ হাজার গ্রামে এমন একটি প্রকল্প চালুর পরিকল্পনা করছে সরকার।

গবেষকরা বলছেন, বাংলাদেশের মানুষের মধ্যে ঋতুস্রাব নিয়ে এক ধরনের ট্যাবু রয়েছে। ঋতুস্রাবের সময় ৪০ শতাংশ ছাত্রী বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে থাকে।

এমবিবিএস ডিগ্রীধারী মুরাদ হাসান এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি বলেন, এটা খুবই উদ্বেগজনক, আমরা তাদের ভবিষ্যৎকে ঝুঁকিতে রাখতে পারি না৷ ঋতুস্রাবের প্যাডের অপ্রাপ্যতা, এবং স্বাস্থ্যসম্মত প্যাডের দাম বেশি হওয়া এবং বিদ্যালয়গুলোতে এগুলো না থাকায় ওই সময় ছাত্রীরা স্কুলে যায় না।

গ্রামগুলোতে বাংলাদেশের ৬৩ শতাংশ মানুষ বসবাস করে। দরিদ্র অভিভাবকরা তাদের মেয়েদের ঋতুস্রাবের সময় স্বাস্থ্যসম্মত প্যাড কিনে দিতে পারেন না বলে ওই সময় তাদের বাড়িতেই থাকতে বলেন।

বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাত্র ছয় শতাংশ বিদ্যালয়ের পাঠ্যক্রমে ঋতুস্রাব বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বিভিন্ন দাতা সংস্থাকে সঙ্গে নিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ঋতুস্রাব সম্পর্কে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মুরাদ হাসান।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি এএফিপকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এটা দাবি করে আসছি। এটি খুবই ইতিবাচক উদ্যোগ, যা সামাজিক দৈন্যতা মোকাবেলায় সহায়তা করবে। এই উদ্যোগটি অবশ্যই ঝরে পড়ার হার কমাতে সহায়তা করবে।

– ডিডাব্লিউ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com