শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
আরো ১০ দিনের রিমান্ডে যুবলীগের খালেদ

আরো ১০ দিনের রিমান্ডে যুবলীগের খালেদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে দ্বিতীয় দফায় দশদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৩ সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন অস্ত্র ও মাদক মামলায় খালেদের দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার  রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার অস্ত্র মামলায় তার বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে মাদক মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহেনুর ইসলাম।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করে অস্ত্র ও মাদকের দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পৃথক আদালত শুনানি শেষে দুই মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীতে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করার অভিযোগে গ্রেফতার এই যুবলীগ নেতার বিরুদ্ধে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম  জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com