শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম
নীলফামারীর শেওঠগাড়ী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নীলফামারীর শেওঠগাড়ী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নীলফামারী থেকে ইব্রাহিম আলী সুজন: নীলফামারী ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওঠগাড়ী মাহমুদিয়া বহুমুখী আলিম মাদ্রাসাটি অনিয়ম-দূর্নীতিতে ভরে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল ছাত্তার ও সভাপতি খায়রুল ইসলাম মাদ্রাসার মূল্যবান ৪টি কাটাল গাছ,৪টি ইউক্যালিপটাস ৩টি মেহগিনি গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। যার মুল্য প্রায় ৩ লক্ষ টাকা।

এছাড়াও একাডেমিক ভবনের ৫টি জানালা ও ২টি লোহার গিরিলের দরজা বিক্রি করেন। যার মুল্য প্রায় ১লক্ষ টাকা। মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল ছাত্তারের সাথে কথা বললে তিনি জানান, আমরা রেজুলেশন করে গাছ কেটেছি।  তিনি আরো জানান, গাছ কাটলে উধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়না ম্যানেজিং কমিটি যা করবে সেটাই টিক।

এ বিষয়ে একাডেমিক অফিসার সাফিউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকার লুৎফর রহমান (৫০) জানান মাদ্রাসার প্রিন্সিপাল দীর্ঘদিন ধরে মাদ্রাসায় দূর্নীতি করে আসছে। এবং তিনি সপ্তাহে ২দিন মাদ্রাসায় আসেন। নুর ইসলাম(৪৫) জানান মাদ্রাসার প্রিন্সিপাল একজন জামায়াত নেতা তার বিরুদ্ধে আমরা কথা বললে হুমকি দেন। এ বিষয়ে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com