মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

ঠাকুরগাঁওয়ে ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর (দুরামারি) এলাকায় একটি ছাত্রাবাস থেকে মুজাহিদ ইসলাম (২২) নামে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টায় ওই এলাকার বুলু’র ম্যাস এর একটি ঘর থেকে কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।

কলেজছাত্র মুজাহিদ দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মোহাব্বাদপুর হাজীপাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কারিগরী কলেজে তৃতীয় বর্ষে পড়তো।

স্থানীয়রা জানিয়েছে, কলেজছাত্র মুজাহিদের সাথে আরও ৪ জন সহপাঠী একই কক্ষে ভাড়া থাকতেন। সকালে ঘটনাস্থলে মুজাহিদের ঝুলন্ত মরদেহ দেখার পর বাকি সহপাঠীদের খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান (পিপিএম)। তিনি বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তা মর্গে পাঠিয়েছে। কলেজছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com