বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
রাজধানীতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময় মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময় মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর খিলক্ষেতে একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কথিত গুলিবিনিময়ে একজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে খিলক্ষেতে স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব। এতে একটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথাও জানানো হয়েছে।

নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র‌্যাব বলছে, তিনি একই সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অবস্থান করছে। ওই খবরে র‌্যাব-১ এর একটি দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র‌্যাব-১ সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক র‌্যাব সদস্যসহ দুজনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে র‌্যাব-১ সদস্য সিপাহী রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঝুঁকিমুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেয়া হয়। তবে মাদক ব্যবসায়ী মন্টুকে মৃত ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক।

‘পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত মিজানুর রহমান মিন্টু দীর্ঘদিন যাবত মাদক এ অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মাদক, দুইটি অস্ত্র ও একটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে’,- বলছিলেন এএসপি কামরুজ্জামান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com