শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
‘দেশের মানুষ পরিবর্তন চায়’

‘দেশের মানুষ পরিবর্তন চায়’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারে না। সাংবাদিকরা লিখতে পারে না। বর্তমান সরকার মানুষের সুযোগ হরণ করেছে। দেশের মানুষ এখন ভাল নেই। ৬০ টাকা কেজি চাল কিনে মানুষ ভাল থাকতে পারে না। তাই দেশের মানুষ আজ পরিবর্তন চায়।

শনিবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জাপা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে চায়। দেশের মঙ্গল ও মানুষের কল্যাণে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মদ সভায় সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, শওকত আলী এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউর রাজী স্বপন প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com