শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ঠাকুরগাঁওয়ে বাবা-মা’কে মারধরের অপরাধে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদন্ড !

ঠাকুরগাঁওয়ে বাবা-মা’কে মারধরের অপরাধে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদন্ড !

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাদকাসক্ত অবস্থায় বাবা-মাকে মারধরের অপরাধে ঠাকুরগাঁওয়ে শফিকুল ইসলাম জনি (২৪) নামে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পৌরসভাধীন কালীবাড়ি ক্লাবপাড়া এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

মাদকাসক্ত জনি ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।

জনি মাদক গ্রহণের দায়ে এর আগেও কারাগারে সাজা ভোগ করেছে বলে জানিয়েছেন তার বাবা আব্দুল জব্বার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, মাদকাসক্ত অবস্থায় এক যুবক তার বাবা ও মাকে মারপিট করছিল -এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি ।

এসময় স্থানীয়রা মাদকাসক্ত যুবকের বিচার দাবি করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com