সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জয়িতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর চত্বরে জেলার পাঁচ জন সফল নারীকে জয়িতা হিসেবে এ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রোকসানা বানু হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমূখ।

জয়িতারা হলেন- সমাজ উন্নয়নে অবদানের জন্য জেসমিন আক্তার জুঁই, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্যের জন্য আনজুমান আরা বেবী, সফল জননী নারী আঞ্জুমান আরা রহিম, নির্যাতন মুছে ফেলে নতুন জীবন শুরু করার জন্য মোছাঃ আনোয়ারা বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে সুমী হেমরম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com