বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
বেনাপোলে শত্রুতার জেরে ফসল আগুনে পুড়ালো দুর্বত্তরা

বেনাপোলে শত্রুতার জেরে ফসল আগুনে পুড়ালো দুর্বত্তরা

বেনাপোল সীমান্তে পূর্ব শত্রুতার জেরে শাবুদ্দিন নামে দিন আনা দিন খাওয়া এক বর্গা চাষির ২৫ কাটা জমির কলাই পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা।  এ সময় আগুনের উত্তাপে ক্ষেতের অনেকগুলো আম গাছের চারাও পুড়ে যায়।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষি বেনাপোলের বড়আঁচড়া গ্রামের গনি শেখের ছেলে। চাষি শাহাবুদ্দিন জানান তার নিজের কোন জমি নাই। পরের জমি বর্গা নিয়ে চাষ করেন। রাতে ঘুমিয়ে ছিলেন গভীর রাতে প্রতিবেশীরা তার বর্গা নেওয়া কলাই ক্ষেত্রে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়।  এ সময় তিনি দৌড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় কিছু ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশ পুড়ে যায়। এতে তিনি খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবছর  কিভাবে ধার-দেনা মেটাবেন চিন্তাই পড়েছেন। এলাকাবাসী জানান অসহায় এই কৃষকের ফসল যারা শত্রুরা করে পুড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের খুঁজে সাজা দেয়। যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন ক্ষতিগ্রস্ত চাষি অভিযোগ জানালে পুলিশ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com