মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

দৈনিক সংগ্রামের সম্পাদক ৩ দিনের রিমান্ডে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার  তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল শুক্রবার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com