মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

পিরোজপুরের স্বরূপকাঠিতে রবিবার রাতে কনিকা (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সোমবার রাতে কনিকার পিতা হীরালাল মজুমদার জামাতা বিকাশ মজুমদারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ কনিকার স্বামী বিকাশকে গ্রেপ্তার করে মঙ্গলবার পিরোজপুর কোর্টে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ৬/৭ মাস পূর্বে উপজেলার আটঘর গ্রামের বিপুল মজুমদারের পুত্র বিকাশ মজুমদারের সঙ্গে ঝালকাঠির বেতরা গ্রামের হীরালাল মজুমদারের কন্যা কনিকার বিয়ে হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মজিবুর রহমান বলেন হীরালালের অভিযোগে বিকাশকে আটক করা হয়েছে। সোমবার ময়না তদন্তে গৃহবধূ কনিকার লাশ মর্গে এবং গ্রেপ্তারকৃত আসামি বিকাশকে মঙ্গলবার পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com