রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
রাজধানীর ভাটারায় ইয়াবা কারবারি আটক

রাজধানীর ভাটারায় ইয়াবা কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থেকে ইয়াবাসহ নাজমুল আলম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।

র‍্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নাজমুল মাদক চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। তারা কয়েকজন কক্সবাজারের সীমান্ত এলাকা দিয়ে নদীপথে ইয়াবা নিয়ে আসে। এরপর বিভিন্ন পরিবহনে করে অভিনব পন্থায় ইয়াবাগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে। কক্সবাজারের এক ব্যক্তি এ চক্রের মূলহোতা। নাজমুল ওই চক্রের ইয়াবা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com