মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের হাতে ৩৫ হাজার খাতা তুলে দিল ওয়ার্ল্ড ভিশন

ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের হাতে ৩৫ হাজার খাতা তুলে দিল ওয়ার্ল্ড ভিশন

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : শিক্ষাবর্ষ ২০২০ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে স্কুলগামী ৩৫০০ শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩৫ হাজার খাতা বিতরণ করা হয়েছে।
ক্রিসমাস বাউন্স ব্যাক প্রোগ্রাম এর আওতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই খাতাগুলো বিতরণ করেন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা প্রমুখ।
এছাড়াও এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভার সাড়ে তিন হাজার শিশু শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে ১০টি করে খাতা প্রদান করা হয়।
এর আগে শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com