রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
কেরানীগঞ্জে টক্কর বিক্রয়ের চার প্রতারক গ্রেপ্তার

কেরানীগঞ্জে টক্কর বিক্রয়ের চার প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মুসলিম নগর মুহুরিপট্টি এলাকা থেকে বন্য প্রাণী টক্কর বিক্রয়ে প্রতারক চক্রর চার সদস্যকে আটক করে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প। গতকাল রবিবার রাত ৯টার দিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাইদুর রহমান (৪৯), মো. আবুল বাসার (৪০), আ. রব (৪৮) ও মো. আরমান হোসেন রাসেল।

র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিআইডি বদিউল আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুভাঢ্যা ইউনিয়নের মুসলিম নগর মুহুরিপট্টি এলাকায় এক দল প্রতারক চক্র বন্য প্রাণী টক্কর কোটি কোটি টাকা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত ওই প্রতারক চক্রকে গ্রেপ্তার করার লক্ষে আমরা নিজেরাই ক্রেতা সেজে তাদের সঙ্গে আলাপ করি। বেশ কিছুদিন আলাপের পর গতকাল রবিবার রাতে মুহুরিপট্টি এলাকায় একটি পরিত্যক্ত স্থানে টাকা নিয়ে যেতে বললে র‌্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করার জন্য সাদা পোশাকে ফাঁদ পেতে রাখা হয়।

এরপর আরেকটি দলকে টাকা দিয়ে গ্রাহক সাজিয়ে পাঠালে প্রতারক চক্ররা টাকা নিতে আসলে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে র‌্যাব-১০ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com