মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে দ্বি-বার্ষিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, সাবেক শরীরচর্চা শিক্ষক দুলাল শাহ, জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো প্রমুখ।

সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম শাহ এ্যাপলো ৮ (আট) ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মারুফ হোসেন ১ (এক) ভোন পান।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারি বিধি মোতাবেক অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধি সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়।  ওই নির্বাচনের ৫ দিন পরে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com