সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহজাদপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় একদিনের জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নুরে আলম হিরা, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা প্রমুখ। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনে এদিন শাহজাদপুরসহ সারা দেশ থেকে আগত প্রায় ৬০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com