মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষির্কীতে মোংলায় দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষির্কীতে মোংলায় দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প

মোংলা পতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধূ শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষির্কী উপলক্ষে দিন ব্যাপি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও মোংলা পোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে দিন ব্যাপী ফ্রি এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌর মেয়র মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে পৌর শহরের রিমঝিম সিনেমা হল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন আহমেদ। এ চক্ষু শিবিরের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক। ফ্রি এ চক্ষু ক্যাম্পের মাধ্যমে অবহেলীত মোংলা পৌরসভা ও উপজেলা এলাকার প্রায় শতাধিক গরিব ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব থেকে রেহাই পাবে। এসকল মানুষ ফিড়ে পাবে তাদের চোখের আলো ও দৃষ্টি শক্তি।
চিকিৎসা নিতে আসা বৃদ্ধ আজাহারুল ইসলাম জানায়, দীর্ঘ ৮মাস যাবত তার চোখের সমস্যা দেখা দিয়েছে। চোখে ঝাপসা দেখা ও প্রতিনিয়ত পানী ঝড়তো তার চোখ থেকে। কিন্ত টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা তিনি। তিনি আরো বলেন, এবছর গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও মোংলা পোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে আজ মনে হচ্ছে আমি আমার চোখের আলো পুনরায় ফিড়ে পাবে। ছবুরুন্নেছা জানায়, প্রায় এক বছর যাবত চোখে ভালবাবে দেখতে পারছেন না, তাই সংসারের অভাবের কারনে চিকিৎসার করাতে পারছেন না তিনি। এখানকার চক্ষু চিকিৎসা ক্যাম্পে এসে তিনি আশার আলো দেখতে পারছেন।
দিন ব্যাপি চক্ষু ক্যাম্প স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মোংলা পৌরসভার প্রায় ৫ শতাধিক চোখের রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়। এ ছাড়া চোখে ছানী পড়া রোগীদের বাছাই করা হয়। এদেরকে হাসপাতাল ও পৌর কর্তৃপক্ষ পরবর্তিতে গোপালগঞ্জে নিয়ে হাসপাতালে ফ্রি অপারেশন করবেন বলে আস্বাস্ত করে পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com