রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, মক্তবের শিক্ষক আটক

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, মক্তবের শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীর কালসী এলাকায় আট বছরের এক শিশুকের ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি এখন হাসপাতালে ভর্তি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক নাজির হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ৮ বছরের শিশুকন্যা ওই এলাকার একটি মসজিদে (মক্তব) সকালে আরবি পড়তে যায়। সেখানে তাদের শিক্ষক নাজির হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করেন।

অভিযোগের ভিত্তিতে নাজির হোসেনকে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিক্যালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com