রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
অতিরিক্ত ব্রাশ করায় উপকারের তুলনায় ক্ষতিই বেশি

অতিরিক্ত ব্রাশ করায় উপকারের তুলনায় ক্ষতিই বেশি

দাঁত পরিষ্কার ও সমস্যা-মুক্ত রাখতে দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করা উচিত! এটাই সবাই মনে করেন। কিন্তু আপনি কি জানেন এই নিয়ম এখন অচল। এমনকি, প্রয়োজনের অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণে উপকারের তুলনায় অপকারই বেশি হতে পারে। অনেকেই আছেন যারা মনে করেন প্রতিবার খাওয়ার পরই দাঁত ব্রাশ করা উপকারী। তাদের ধারণা এতে দাঁত পরিষ্কার থাকবে।

তবে একথা সবাই জানেন অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। প্রয়োজনের তুলনায় বেশিবার ব্রাশ করার ফলে দাঁতের ক্ষতি হওয়ার অনেকটাই বেড়ে যায়।

সম্প্রতি একটি স্বাস্থ্য বিষয়ক সাইটে অতিরিক্ত দাঁত মাজার ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয়।

চা বা কফি খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করা বেশ ক্ষতিকর। একইভাবে কোমল বা কার্বোনেইটেড পানীয় খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করা একদমই উচিত নয়। কারণ এ ধরনের পানীয় পান করার পরই ব্রাশ করা হলে এতে থাকা অ্যাসিড উপাদান দাঁতের এনামেল পুড়িয়ে ফেলতে পারে। আর ব্রাশ করার ফলে অ্যাসিড দাঁতের এনামেলের ভিতরে এটে যায়।

বিশেষজ্ঞদের মতে, দিনে প্রতিবার খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা মোটেও জরুরি নয়- দু’বারই যথেষ্ট। আর খাওয়ার পরই দাঁত ব্রাশ করা কতটা জরুরি তা নির্ভর করে কী ধরনের খাবার খাওয়া হয়েছে তার উপর। যদি অ্যাসিডিক খাবার- টক ফল বা কর্বোনেইটেড খাওয়ার খাওয়া হয়, তবে খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করা উচিত নয়। কারণ এতে উপকারের তুলনায় ক্ষতিই হবে বেশি। তাছাড়া প্রয়োজনের তুলনায় বেশি ব্রাশের ফলে দাঁতের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। এতে ‘সেনসিটিভিটি’ বা দাঁত সিরসির করার সমস্যা দেখা দিতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com