বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রাজধানীতে নব্য জেএমবি’র নারী শাখার সদস্য গ্রেফতার

রাজধানীতে নব্য জেএমবি’র নারী শাখার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে নব্য জেএমবি’র (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) নারী শাখার অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতের নাম- আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আয়েশাকে আজ শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com