সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অবশেষে চলে গেলেন রাঙ্গুনিয়ার সেই সাবেক এমপি

অবশেষে চলে গেলেন রাঙ্গুনিয়ার সেই সাবেক এমপি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

রোববার সকাল সাড়ে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। চিরকুমার সাবেক এই সংসদ সদস্য দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

দুরারোগ্যে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবনযাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এর পরই তিনি বর্ষীয়ান এ রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এরপর গত ৯ জানুয়ারি ইউসুফকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযোদ্ধা ইউসুফের ছোট ভাই মোহাম্মদ সেকান্দর গণমাধ্যমকে জানান, আজ সকাল সাড়ে ৮টায় তার বড় ভাই ইন্তেকাল করেছেন। তবে তাকে চট্টগ্রাম নেয়া এবং তার জানাজার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এর পরই বাসা বাধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দান করে দিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com