বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
স্ত্রীসহ ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রীসহ ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক- তিন কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে এই মামলার অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজউদ্দিন ওই অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন। তার অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে টেকনাফ থানার সাবেক ওসি ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা দায়েরের এই সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশে একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করে এবং তিন কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে। ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং, ঘুষ গ্রহণের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হবে।

এর আগে ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নামে দুদক। সেই অনুসন্ধানে এই দুইজনের নামে-বেনামে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ মিলেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com