শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম মেডিকেলকে ৩০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রীসহ নানা অনিয়ম পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় শুরু হয় অভিযান। শেষ হয় বিকেলে। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান শেষে তিনি জানান, হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে আমরা দেখেছি। ল্যাবের ভেতরের অবস্থাও করুণ। এছাড়াও হাসপাতালের মাইক্রো বায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এ দুই ইউনিট রাখতে পারে না। এসব অনিয়মের কারণে তাদের ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্বাস্থ্য অধিদফতরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com