সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
৭ মার্চ স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবে আ.লীগ

৭ মার্চ স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবে আ.লীগ

আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ স্মরণকালের সর্ববৃহৎ জনসভা করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ঢাকার আশপাশের জেলার সাংসদ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

গত বছরের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এ ভাষণকে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয়।

এর পর সরকারি উদ্যোগে ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। আর সেই স্বীকৃতির পর প্রথম ৭ মার্চ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটিকে সর্বকালের বৃহৎ জনসভার মাধ্যমে উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখন নারী, তরুণ ও প্রথম ভোটারদের গুরুত্ব দিতে হবে। এখন থেকে নির্বাচনের জন্য কাজ করতে হবে, ক্যাম্পেইন করতে হবে।’

মতবিনিময় সভায় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের ১০ দিন আগে বিএনপি কাউন্সিল বৈঠক না করে সংগঠনের ৭ ধারা বাতিল করে। সেই ৭ ধারা (ঘ)-তে বলা আছে, উন্মাদ, দুর্নীতিবাজ, এ রকম কেউ নেতা হতে পারবেন না। একজন তো (খালেদা জিয়া) দুর্নীতির দায়ে কারাগারে আছেন। অন্যজন (তারেক রহমান) দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ এখন পলাতক। তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার জন্য এটি করা হয়েছে।’

‘বর্তমানে বিএনপির কার্যক্রমে যে শান্তিপূর্ণ বলা হচ্ছে, এটা তাদের আসল ছবি না। তারা দূতাবাসে, জাতির পিতার ছবিতে হামলা চালিয়েছে। প্রিজন ভ্যান থেকে আসামিকে ছিনিয়ে নিচ্ছে, পুলিশের ওপর হামলা করছে—এটাই হচ্ছে বিএনপির চিত্র’, বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com