রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
‘জয়ের কারণেই শাকিব-অপুর ভাঙন’

‘জয়ের কারণেই শাকিব-অপুর ভাঙন’

শাকিব খান-অপু বিশ্বাসের সংসার ভাঙনের পেছনে তাঁদের সন্তান আব্রাম খান জয় দায়ী বলে দাবি করেছেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান-অপু বিশ্বাস জুটির দাম্পত্য জীবনে ভাঙন শুরু।

আগামী ২২ ফেব্রুয়ারি কার্যকর হচ্ছে এই বিচ্ছেদ। সংসারের ভাঙন নিয়ে নিয়ে শাকিব-অপু পরস্পরকে দোষারোপ করেছেন। তবে অপু বিশ্বাস এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ভাঙনের জন্য সন্তানের জন্মকেই দায়ী করেছেন।

অপু বিশ্বাস বলেন, এখন আর বলতে দ্বিধা নেই যে, আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে। এই সত্য এখন বাংলাদেশের মানুষ জানে। শাকিব কখনো চায়নি আমার সন্তানের জন্ম হোক।

তিনি আরও বলেন, সন্তান বিষয়ে শাকিব আমাকে বারবার বলেছে সন্তান নিলে ডিভোর্স। এই ডিভোর্সের কোনো পরোয়া আমি করিনি। আমি আমার সন্তানের মুখ দেখতে চেয়েছি। ভেবেছি সন্তান এলে সব ঠিক হয়ে যাবে। শাকিবও সব মেনে নেবে। কিন্তু সেটা হল না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com