বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
জাল সনদ তৈরির সরঞ্জামসহ যুবকে আটক করেছে র‌্যাব

জাল সনদ তৈরির সরঞ্জামসহ যুবকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক- রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ মো. হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৭ সেপ্টম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মতিঝিল থানার কমলাপুর বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী এক জনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২টি জাল সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, দু’টি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কী-বোর্ড, একটি মোবাইল ফোন ও দুই হাজার ৬৬৫ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হাসান জানান, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। হাসান টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ডে চালিয়ে আসছিলেন।

আটক হাসানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি কাইমুজ্জামান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com