মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ইউএনও ওয়াহিদার ওপর হামলা: দুই সরকারি কর্মচারী আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে দুই সরকারি কর্মচারীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুজন হলেন- উপজেলা ভূমি অফিসের গাড়িচালক ইয়াসিন আলী (৩০) ও উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৮)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঘোড়াঘাটের ইউএনও ও তার বাবার ওপর হামলায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com