বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
চকবাজারে নকল প্রসাধনীর গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা

চকবাজারে নকল প্রসাধনীর গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে নকল ও ভেজার প্রসাধনীর গোডাউনে ও কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানকে সিলগালাসহ ৫ জনকে ২ বছর জেল ও পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ১০টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারোয়ার আলমের পরিচালনায়, সিপিসি-৩, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের সমন্বয়ে রাজধানীর চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় ৪ টি গোডাউন ও ৩ টি কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করার কারণে সিলগালা করে দেওয়া হয়।

তাছাড়াও সাইফুদ্দিন চৌধুরী, আব্দুল আলিম নকির, মোঃ আরমান শেখ, সাইদুল ইসলাম ও খায়ের হোসেনকে দুই বছর করে জেল ও ৫ লক্ষ জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

র‍্যাব-১০ জানায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশি-বিদেশী নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী বাজারজাত করে আসছিল।

আটককৃত ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com