ঢাকা    মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

নারীর প্রতি প্রচলিত ধ্যানধারণা উল্টে যাবে দুই বোনের কর্মকাণ্ডে

ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালে পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব নির্মাণ করেছিলেন 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'। ছবিটি নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল। তিন বছর পর বলিউডের এই নারী পরিচালক নির্মাণ করেছেন 'ডলি কিটি অউর ওহ চমকতে সিতারে'। দুই বোনের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। ছবির পোস্টার এরই মধ্যে অনেক দর্শকের মনেই আগ্রহের জন্ম দিয়েছে। ছবিতে নারীকেন্দ্রিকতার পোস্টার দেখেই আন্দাজ করা যায়। দুই কাজিন ডলি ও কাজল। তারা আপন বোন না হলেও আপনের চেয়ে একে অন্যকে বেশি মনে করে। চরিত্র নির্বাচনের জন্য শুরু থেকেই সমালোচকদের বাহবা পেয়েছেন ভূমি পেড়নেকর। তাঁর অভিনীত চরিত্রগুলো ভারতীয় সমাজে নারীদের প্রতি অবহেলার বিরুদ্ধে বিশেষ বার্তা দিয়ে আসছে। ভূমির প্রথম ছবি 'দম লাগা কে হেইসা'য় তিনি করেছেন এমন এক মেয়ের চরিত্র, যে অতিরিক্ত ওজন থাকার কারণে বিদ্রূপের শিকার হয়। এ ছাড়া 'টয়লেট এক প্রেমকথা'য় দিয়েছেন স্বাস্থ্যসচেতনতার বার্তা, গেল বছর 'বালা'য় তিনি হাজির হয়েছিলেন তথাকথিত 'কালো মেয়ে' হিসেবে। এবারের 'ডলি কিটি অউর ওহ চমকতে সিতারে'-তে তাকে দেখা যাবে নারীকে নিয়ে সমাজের প্রচলিত সব ধ্যানধারণার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। ফলে বলা যায়, ভূমি আরো এক ধাপ এগিয়ে যাওয়া চরিত্রে অভিনয় করেছেন। আগামীকাল মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির অংশ হতে পেরে দারুণ খুশি ভূমি। তিনি বলেন, আমাদের সমাজে ভালো মেয়ে, খারাপ মেয়ে বলে যে ধারণা আছে, সেটা এই চরিত্র তুড়ি মেরে উড়িয়ে দেবে। এটা আসলে সমাজে নারী সম্পর্কে প্রচলিত সব ট্যাবুকে চ্যালেঞ্জ করে। ছবিতে ভূমির চাচাতো বোন ডলির চরিত্র করেছেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নারীর প্রতি প্রচলিত ধ্যানধারণা উল্টে যাবে দুই বোনের কর্মকাণ্ডে

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত