বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টদাতা আটক

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টদাতা আটক

নিজস্ব প্রতিবেদক: চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট দেওয়ায় শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে এক জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গতকাল শনিবার রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ধর্ষণের প্রতিবাদ বিরোধী কুরুচিপূর্ণ পোস্টের দুই কপি স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১ এর সাইবার মনিটরিং টিম ফেসবুকে ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া কয়েকটি আইডি শনাক্ত করতে সক্ষম হয়।

তিনি জানান, নজরদারীতে দেখা যায়, চলমান প্রতিবাদকে উসকে দিতে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করে উসকানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করে আসছে।

রাজধানীর খিলক্ষেত বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক নাওয়ার মোহাম্মদপুর এলাকার স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com