বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালিতে এ অভিযান চালানো হয়।আটক মো. মিজান (২১) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ভোরে বাইল্যাখালি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী লেনদেনের জন্য অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করা হয়। বস্তাটি খুলে এক লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।তিনি বলেন, আটক রোহিঙ্গা র্দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com