ঢাকা    মঙ্গলবার, ০৫ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

করোনার ভ্যাকসিন কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেওয়া হয়। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে। এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে; তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’ এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার জানান, ‘নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।’ উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

করোনার ভ্যাকসিন কিনতে এডিবির সহযোগিতা পাবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২০

featured Image
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেওয়া হয়। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে। এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে; তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’ এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার জানান, ‘নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন করোনা মোকাবিলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।’ উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত