মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ মার্চ পালনের নির্দেশ

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ মার্চ পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে দেশের বিশ্ববিদ্যালয়সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সরকারের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে প্রাথমিক শিক্ষা অধিদফতর বিভাগীয় উপপরিচালক, সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দফতরগুলোকেও দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়া ৭ মার্চ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার করতে হবে।

এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট দফতর ও অফিস নির্ধারিত কর্মসূচি পালন করবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক ৭ মার্চে পতাকা উত্তোলন বাধ্যতামূলক করে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট জারি হয়েছে। এতে ইংরেজিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ ডে’ হিসেবে যুক্ত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com