মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘অমানুষ’-এ নিরব-মিথিলা

‘অমানুষ’-এ নিরব-মিথিলা

কাজী বাহাদুর হীমু : প্রকাশ পেল নিরব-মিথিলা অভিনীত ‘অমানুষ’ সিনেমার ফার্স্ট লুক। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে নিরবকে এক বনদস্যুর অবয়বে দেখা গেছে। তার পেছনে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় নিরব ও মিথিলার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও ‘ফার্স্ট লুকে’ বেশ রহস্য জমাট বেঁধেছে। সেই রহস্যের জট খুললেই আসল অমানুষের পরিচয় সামনে আসবে।

সিনেমাটিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। এজন্য তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। এমনকি মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছেন এই চিত্রনায়ক। যা পরিষ্কার বোঝা গেছে লুক দেখে।

সাভারের বিরুলিয়া, বান্দরবানসহ বিভিন্ন লোকেশনে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এ বিষয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘অমানুষ’ সিনেমাতে আমি একেবারে নতুনরূপে হাজির হতে যাচ্ছি, যা দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করছি। সিনেমাটিতে কাজের জন্য শখের চুলও ফেলে দিতে হয়েছে।’ নিরব-মিথিলা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com