বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ভাবনার প্রশ্ন–মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে?

ভাবনার প্রশ্ন–মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে?

ভিশন বাংলা ডেস্ক: গতকাল (৯ মে) মা দিবসে নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিতে ভাবনার সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন। এরপর ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ভাবনা। ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার  বোন। ভিডিওতে মাকে নিয়ে আবেগঘন বার্তা লেখেন অভিনেত্রী।

কিন্তু সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা ও তার মাকে নিয়ে। এই ঘটনায় ভীষণ মর্মাহত ভাবনা।

ভাবনা বলেন, ‘কালকে মা দিবস ছিল, তাই মাকে নিয়ে আমরা দুই বোন ছবি পোস্ট করেছি। তারপর যা হলো, আমার মাকেও এরা ছাড়ল না। মানুষ কারও মাকে নিয়ে এমন নোংরামি করতে পারে? সবাই এখন বলবেন এসব পাত্তা দিও না। আমি একমুহূর্তের জন্যও এসব পাত্তা দিই না। কারণ আমাকে প্রতিদিন গালি খেতে হয় আমি জানি। এই ফেসবুক কিছু জঘন্য মানসিকতার মানুষের আস্তানা হয়ে যাচ্ছে। আর আমরা চুপ আছি। সাইবার ক্রাইম কেন দু-একটাকে শাস্তি দেয় না, আমি বুঝি না’।

ফেসবুকের অন্য একটি পোস্টে ভাবনা বলেন, ‘আমার হাতা কাটা ব্লাউজ নিয়ে তাদের কথা। আমার মা কেন টিপ পরল, আমার মা হিন্দু, আমার মা হিন্দু হোক, আর মুসলিম হোক তবে সে মানুষ। আমার মার ওড়না দেখা যাচ্ছে না কেন? এরাই ধর্ষক। এরা অভিনেতা চঞ্চল চৌধুরীর মাকে নিয়ে বাজে মন্তব্য করে’।

ভাবনা বলেন, একটা জিনিস আজকে পরিষ্কার হলাম। আমাকে নিয়ে আমার কলিগরা কোনোদিন কোনো প্রতিবাদ করেননি। আমাকে প্রতিবার সোশাল মিডিয়ায় যখন হেয় করা হয় তারা চুপ থেকেছেন। আজকে ভালো লাগছে যে, চঞ্চল ভাইয়ের জন্য হলেও তারা প্রতিবাদ করছে। কারণ প্রতিবাদ করাটা জরুরি। শিল্পীরা ইগনোর করে না, বয়কট করে না, তারা প্রতিবাদ করতে জানে। আমাদের মাদেরকেও যারা বাজে বলতে ছাড়ে না তাদেরকে শাস্তি দে ওয়া হোক। সাইবার ক্রাইম প্লিজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com