মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরিস্থিতি বুঝে এসএসসি-এইচএসসির সিদ্ধান্ত

পরিস্থিতি বুঝে এসএসসি-এইচএসসির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বড় এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না সরকার। এরই মধ্যে ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের কারণে গত বছর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে।

তবে মহামারির মাঝে এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা, সেটি নিয়ে নানা মহলে আলোচনাও চলছে। এমতাবস্থায় করোনা পরিস্থিতি দেখে তা বিবেচনার পর এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৫ জুন) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মদিয়া আলিয়া মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

এর আগে গত রবিবার (১৩ জুন) শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া সম্ভব না হলে বিকল্প ব্যবস্থার চিন্তাভাবনা চলছে।

তিনি বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি। কিন্তু এখন পরীক্ষা আমরা নিতে পারব কি-না, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কোনো ব্যবস্থা থাকলে- তার সবকিছু নিয়েই কিন্তু আমাদের চিন্তা-ভাবনা আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com