মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। আজ বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই বর্ষীয়ান তারকাকে। তিনি কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা ছিল দিলীপ কুমারের। মে মাসের শুরুতে তাঁকে দীর্ঘসময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছিল।

১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’,  ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’,  ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী সিনেমায় দেখা যায় তাঁকে।

‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’,  ‘দিদার’, ‘যোগান’সহ বেশকিছু সিনেমার জন্য বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’ উপাধি দেওয়া হয় দিলীপ কুমারকে। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’  সিনেমাতে অভিনয় করেন তিনি।

অনবদ্য অভিনয়ের জন্য ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব অর্জন করেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাঁকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও পান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com