সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবসে শোভাযাত্রা

শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবসে শোভাযাত্রা

‘পঙ্গুত্ব থেকে বাঁচতে, পায়ের যত্ন নিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’- এ স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার মধ্য দিয়ে শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত  হয়েছে।

এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা  শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহরের লহিড়ি কাচারিসংলগ্ন শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, ডা. মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠাণ্ডু প্রমুখ।

এদিন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

শেরপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘নিয়মিত যে হারে ডায়াবেটিসের নতুন রোগী পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে ডায়াবেটিস এখন মহামারির আকার ধারণ করেছে। কায়িক পরিশ্রম কমে যাওয়া, ফাস্টফুড, জাঙ্কফুড, চর্বি জাতীয় খাবার বেশি করে খাওয়া, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

নিয়মিত হাঁটাচলা, খাদ্যাভাসের পরিবর্তন এবং স্বাস্থ্যবিধি মেনে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে অন্যান্য রোগের ঝুঁকিও কমানো যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com