মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেলের ক্লাস শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেলের ক্লাস শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি মাসের ১৩ তারিখ থেকে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।

তিনি জানান, ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এটা একদিন এদিক-সেদিক হতে পারে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড বিষয়ক জাতীয় কারিগরী পরামর্শক কমিটি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএমডিসিসহ সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, প্রায় দেড় বছর ধরে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। অনলাইনে কিছু ক্লাস নেওয়া হলেও মেডিক্যাল শিক্ষায় সশরীরে ক্লাস নেওয়া দরকার। না হয় গ্যাপ পড়ে যাবে। আমরা ডাক্তার পাব না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সশরীরে ক্লাস নেওয়া প্রয়োজন।

মন্ত্রী বলেন, মেডিক্যাল, ডেন্টাল এবং নার্সিংসহ সব ধরনের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানই খুলবে। প্রথমে মেডিক্যালের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু হবে। ব্যবহারিক ক্লাস যাদের জন্য গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের ক্লাস শুরু হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com