সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশে ৩ কোটি ৪৭ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ

দেশে ৩ কোটি ৪৭ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশে গতকাল রোববার পর্যন্ত তিন কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি নয় লাখ ২২ হাজার ৭১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

গতকাল পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ এক কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৩২০, আর নারী ৯০ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। অন্য দিকে, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮০ লাখ ৫১ হাজার ৩৬০, আর নারী ৫৮ লাখ তিন হাজার ৬৮৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে এক কোটি ২৩ লাখ ১৫ হাজার ১২৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ২০৫ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ৫২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ১১ লাখ ৪৮ হাজার ৭১৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ছয় লাখ তিন হাজার ৫২২ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৪৫ হাজার ১৯৭ জন নিবন্ধন করেছেন। বাসস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com