মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নেএকোনার আটপাড়া উপজেলার বি এন এইচ কে একাডেমীর ভবন উদ্বোধন করেন অসীম কুমার উকিল এমপি

নেএকোনার আটপাড়া উপজেলার বি এন এইচ কে একাডেমীর ভবন উদ্বোধন করেন অসীম কুমার উকিল এমপি

দিলীপ কুমার দাস: আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নেত্রকোণার আটপাড়া উপজেলার  তেলিগাতী ইউনিয়নের বৃহতম বিদ্যাপিঠ তেলিগাতী বিএনএইচকে একাডেমী’র চারতল বিশিষ্ট ২টি ভবনের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা হাজী মোজাম্মেল হক, মো: শাহজাহান কবীর, মো: মিজানুর রহমান খান নন্দন, আরিফুজ্জামান খান টিটু, জহিরুল ইসলাম খান হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিগাতী বিএনএইচকে একাডেমীর ম্যানেজিং কমিটির আহŸায়ক মো: সায়েদুল হক তালুকদার। সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইকবাল নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে সাংসদ অসীম কুমার উকিল উপজেলার লুনেশ্বর ইউনিয়নের রানীগাঁও তেলিপাড়া গ্রামের সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির উদ্বোধন ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা এবং কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com