মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ত্রিপুরায় তাণ্ডব, বুলডোজার ভাঙল লেনিনের মূর্তি

ত্রিপুরায় তাণ্ডব, বুলডোজার ভাঙল লেনিনের মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক

বহুদিনের ‘বাম রাজত্বের’ অবসান ঘটিয়ে ‘রাম রাজত্বের’ সূচনা হয়েছে উত্তর পূর্ব ভারতের লালমাটির রাজ্য ত্রিপুরায়। নির্বাচনে হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত ভারতের ক্ষমতাসীন জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর রাজ্যে শুরু হয়েছে তাণ্ডব।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নির্বাচনের পরপরই সহিংসতা মারাত্মক রূপ নিয়েছে। বিভিন্ন জায়গায় ভারতের
কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী বা সিপিআই-এমের দলীয় কার্যালয় ও কর্মীদের বাড়িঘরে ভাংচুর চালিয়েছে বিজেপি কর্মীরা।

এদিকে নির্বাচনের ফল ঘোষণার পরপর গত রোববার বুলডোজার দিয়ে মার্কসবাদী আন্দোলনের নেতা ভ্লাদিমির লেলিনের একটি মূর্তি ভেঙে ফেলে। ত্রিপুরার বিলোনিয়ায় বিমানবন্দরের কাছে রাস্তার মোড়ে ছিল লেলিনের ওই মূর্তিটি।

স্থানীয় বিজেপি নেতাদের উপস্থিতিতে বুলডোজার এনে মূর্তিটি ভেঙে ফেলা হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। স্থানীয় জনতার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, মূর্তি ভাঙার তদারকিতে ছিল গেরুয়া পোশাক পরা বিজেপির একদল কর্মী।

ঘটনাস্থলে উপস্থিত এক সিপিএম কর্মী সুরজিত কর্মকার জানান, মনে হচ্ছিল যেন ইরাকে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা হচ্ছে। উপস্থিত আরেক কর্মী অনুপম সিংহ জানান, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর যেভাবে বলশেভিক দেশগুলোতে লেলিনের মূর্তি ভাঙা হয়েছিল সেভাবেই আগরতলায় লেলিনের মূর্তি ভাঙা হয়েছে।

এর আগে গত শুক্রবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া কলেজ মাঠে স্থাপিত আরেকটি মূর্তি ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে। এনডিটিভি এক খবরে জানিয়েছে, নির্বাচনের দিনও সিপিএম নেতা প্রকাশ কারাত লেলিনের প্রতিকৃতিটিতে ফুল দেন। এর পরপরই বহুদিনের পুরনো মূর্তিটি ভেঙে ফেলে বিজেপির কর্মীরা।

তবে লেলিনের মূর্তি ভাঙার অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। ত্রিপুরা রাজ্য বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক অভিযোগ করেন, তাঁদের কর্মীরা অত্যন্ত সংযত আচরণ করেছে। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য দিন-রাত পরিশ্রম করে চলেছেন। কিন্তু সিপিএম কর্মীরা তাদের উপর নানা ভাবে আক্রমণ চালাচ্ছে।

গত শনিবার ভোটে জিতেই রাজ্যটির গত ২০ বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করেছিল বিজেপি। দলটির আসাম রাজ্যের নেতা ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম সমন্বয়ক হেমন্ত বিশ্বশর্মা আজ শনিবার বিকেলে টাইমস অব ইন্ডিয়ার কাছে মন্তব্য করেছেন, এটা প্রমাণ হয়েছে, ত্রিপুরার মানুষ আর সিপিআই-এমকে চায় না। মানিক সরকার এখন বাংলাদেশে আশ্রয় নিতে পারেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com