মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিকরগাছায় স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা

ঝিকরগাছায় স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দিন হোসেন, উপজেলা ব্যানবেইস অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রথম পর্বে অনলাইনে গুগল মিটে ১০০ প্রশ্নের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় উপজেলা সকল মাধ্যমিক স্কুল অংশগ্রহণ করে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উপজেলার ৮টি স্কুলের সরাসরি অংশ গ্রহণে নকআউট ভিত্তিতে চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী তিনটি দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজয়ী তিনটি দল হল, ঝিকরগাছা বি এম হাইস্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com