রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
শাহরুখের সাথে জুটি থেকে সরে দাঁড়ালেন নায়িকা

শাহরুখের সাথে জুটি থেকে সরে দাঁড়ালেন নায়িকা

অনলাইন ডেস্ক: ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার এর পর বলিউড কিং শাহরুখ খানের জীবনে চলছে ঝড়। জেল খাটছে আরিয়ান খান। নানাভাবে চেষ্টা করেও ছেলেকে মুক্ত করতে পারছেন না বলিউড বাদশাহ। এই পরিস্থিতিতে সব সিনেমার কাজ বন্ধ রেখেছেন তিনি।শাহরুখের নতুন সিনেমাগুলোর মধ্যে একটিতে তার বিপরীতে নায়িকা হওয়ার কথা দক্ষিণী সুপারস্টার নয়নতারা। সব কিছু চূড়ান্তই ছিল। নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটির নাম ‘লায়ন’। সেই সিনেমায় শাহরুখের নায়িকার জন্য বাছাই করা হয় নয়নতারাকে।

কিন্তু শেষ পর্যন্ত শাহরুখ-নয়নতারা জুটিকে দেখা যাবে না। কারণ নয়নতারা সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে শোনা যাচ্ছে। ছেলের এমন ঘটনায় সিনেমার কাজ স্থগিত করে দেওয়ায় শিডিউল বিপর্যয়ে পড়েছেন শাহরুখ। অন্যদিকে নয়নতারার হাতেও রয়েছে অন্য সিনেমার কাজ। তাই বাধ্য হয়েই তিনি সরে গেছেন।তাহলে শাহরুখের বিপরীতে কে থাকছেন ‘লায়ন’ সিনেমায়? গুঞ্জন শোনা যাচ্ছে, দক্ষিণের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু থাকতে পারেন।। সামান্থা  বলিউডের ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। শোনা যাচ্ছে, তিনিই হচ্ছেন কিং খানের লায়ন সিনেমার নায়িকা।যদিও এখনো সিনেমাটির কোনো অফিসিয়াল ঘোষণাই আসেনি। তবে বিভিন্ন সূত্র থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com